মানিকগঞ্জে শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদরে গতকাল রোববার পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
ধর্ষণের অভিযোগে আরিফ হোসেন (২৮) নামের এক তরুণকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
পুলিশ এবং শিশুটির পরিবার জানায়, গতকাল ভোরে আরিফ সদর উপজেলায় তাঁর খালার বাড়ি বেড়াতে যান। শিশুটির বাসা আরিফের খালার বাড়ির পাশে। সকালে আরিফ মুঠোফোনে ছবি দেখানোর কথা বলে শিশুটিকে ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় চিৎকার শুনে শিশুটির মা ওই ঘরে ঢুকলে আরিফ দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে এলাকাবাসী তাঁকে ধরে পিটুনি দেন।
স্থানীয় দীঘি ইউনিয়ন পরিষদের সদস্য চান্দু মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ আরিফকে আটক করে। মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।