মানিকগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে গতকাল সোমবার মুরাদ হোসেন (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী স্কুলছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, গড়পাড়া ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে মেয়েটি। গত বুধবার বিকেলে মুরাদ ওই মেয়েকে কৌশলে বাড়িতে ঢেকে নেয়। এরপর ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করে। মেয়েটি বাড়ির লোকজনকে বিষয়টি জানালে ওই দিনই তাকে অসুস্থ অবস্থায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় গত রোববার মেয়েটির বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই জাকারিয়া হাওলাদার বলেন, গতকাল আসামি মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে।