মানিকগঞ্জে হামলায় আনসার কর্মকর্তাসহ আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ পৌর এলাকার বান্দুটিয়া গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষের হামলায় আনসার ও ভিডিপির এক কর্মকর্তাসহ দুজন আহত হয়েছেন। পরিবারের অভিযোগ, বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে মামলা করায় এই হামলা করা হয়।
আহত ব্যক্তিরা হলেন জেলার সিঙ্গাইর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং বান্দুটিয়া গ্রামের বাসিন্দা খালেকুজ্জামান এবং তাঁর চাচাতো ভাই মো. রবি। তাঁদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় আনসার কর্মকর্তার বাঁ হাত ভেঙে গেছে।
পুলিশ এবং পারিবারিক সূত্র জানায়, গতকাল বেলা দেড়টার দিকে অফিসের কাজ শেষে বাড়ি ফেরার পথে বান্দুটিয়া বাজার এলাকায় খালেকের ওপর হামলা চালায় স্থানীয় সাজেদুর রহমান ওরফে মাখনসহ আরও কয়েকজন। এ সময় তারা রড দিয়ে খালেককে এলোপাতাড়ি পেটাতে থাকে।