মানিকগঞ্জের দুর্গম চরে জঙ্গিবিরোধী অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি আজ মঙ্গলাবার সকাল ১০টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া এলাকা থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চারটি ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী যৌথ অভিযান চলছে।

আজ মঙ্গলবার ভোর থেকে পুলিশ, আর্মড পুলিশ, পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও র‍্যাব যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে।

অভিযান চলাকালে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁরা হলেন আবুল বাশার, ইসহাক আলী ও শাহ আলম।

ছবিটি আজ মঙ্গলাবার সকাল ১০টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া এলাকা থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
ছবিটি আজ মঙ্গলাবার সকাল ১০টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া এলাকা থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান এই যৌথ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। বিভিন্ন বাহিনীর প্রায় দুই শতাধিক সদস্য পৃথক ভাগে ভাগ হয়ে অভিযানে অংশ নিচ্ছেন।

পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, বিশেষ করে চরাঞ্চলগুলোতে জঙ্গিরা আশ্রয় ও প্রশিক্ষণ নিতে পারে—এমন সন্দেহে এই অভিযান চালানো হচ্ছে।