মানিকছড়িতে বৃদ্ধ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার লাফাইদংপাড়া এলাকায় গত বুধবার রাতে আবদুল মতিন (৭০) নামের এক ব্যক্তি নিজ বাড়িতে খুন হয়েছেন।
পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ আবদুল মতিনের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাতের আবদুল মতিনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সময় তিনি বাড়িতে একা ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ঊষা মং মারমা ও রিপ্রুচাই মারমাকে গ্রেপ্তার করেছে।