প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ সদর মডেল থানার পুলিশ গত শনিবার শহরের তুলসীগঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে চকরামপুর গ্রামসংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে। গ্রামবাসী ও পুলিশ সূত্র জানায়, বিকেলের দিকে লোকজন নদীর পাশে লোকজন বিচ্ছিন্ন মাথা দেখতে পান। পরে গ্রামবাসী বিষয়টি পুলিশকে অবহিত করেন। থানার পরিদর্শক (তদন্ত) শামসুল আলম জানান, মাথাটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।