মান্দায় পুকুর থেকে তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলার পরানপুর গ্রামে একটি পুকুর থেকে গতকাল সোমবার আক্কাস আলী (২৮) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আক্কাস আলী মহাদেবপুর উপজেলার চান্দাশ ইউনিয়নের জৈন্তাপুর গ্রামের আবু বাক্কারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোরে স্থানীয় কয়েকজন মুসল্লি উপজেলার পরানপুর গ্রামের একটি পুকুরে লাশ দেখতে পান। পরে স্থানীয় লোকজন পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশে খবর দেন।
আক্কাসের পরিবারের বরাত দিয়ে চান্দাশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ রিপন মণ্ডল বলেন, গত শুক্রবার সকালে বাড়ি থেকে বের হন আক্কাস। এরপর আর বাড়ি ফেরেননি।
মান্দা থানার ওসি আনিছুর রহমান বলেন, আক্কাসের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।