মান্দায় শিশুহত্যা সৎমা আটক
নওগাঁর মান্দায় আরাফাত হোসেন (৬) নামের এক শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আরাফাত ওই গ্রামের মকলেছার রহমানের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির সৎমা সাথী আক্তারকে (২২) আটক করেছে পুলিশ।
নওগাঁ থানার ওসি মোজাফফর হোসেন বলেন, শিশুটিকে হত্যার পর আগুনে পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাথী বেগম গ্যাসলাইট বিস্ফোরণে শিশুটি মারা গেছে বলে দাবি করন। কিন্তু শিশুটির শরীরের খুব সামান্য অংশ পুড়েছে। এতে শিশুটি মারা যাওয়ার কথা নয়। তাকে আগেই হত্যা করা হয়ে থাকতে পারে।
আরাফাতের দাদি জাহেরা বিবি বলেন, গতকাল সকালে নাতিকে সুস্থ অবস্থায় রেখে তিনি পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। আর আরাফাতের বাবা মকলেছার রহমান স্থানীয় সতীহাট বাজারের সাহাবুদ্দীনের ফার্নিচারের কারখানায় কাজে গিয়েছিলেন।