মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মকবুল হোসেনের ওপর হামলার ঘটনায় গতকাল রোববার গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন শফিকুল ইসলাম নামের এক কর্মী। মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমানসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, আহাম্মদ তায়েবুর রহমান ও মকবুল হোসেনের মধ্যে বিরোধের জের ধরে উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। গত শুক্রবার মকবুল অচিন্তপুর ইউনিয়নে এক কর্মী সমাবেশে যাওয়ার পথে শাহাগঞ্জ বাজারে তায়েবুরের সমর্থকেরা তাঁর গাড়িতে হামলা করে বলে অভিযোগ পাওয়া যায়। হামলাকারীরা মকবুলকে লাঠিসোঁটা ও রড দিয়ে পিটিয়ে আহত করে।