মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় গত মঙ্গলবার সকালে বোরহান উদ্দিন (১৭) নামের এক কিশোরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। ওই দিন রাতে নিহত বোরহান উদ্দিনের মা খুরশিদা বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরও দু-তিনজনকে আসামি করে এ মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।