মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মাদারবাড়ি এলাকায় ১১টি বেকারির মালিকের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানের কর্মকর্তারা মামলা করেন।
বিএসটিআইয়ের উপপরিচালক এস এম ইসহাক আলী প্রথম আলোকে জানান, ১১টি বেকারির মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান বিএসটিআইয়ের লাইসেন্স নবায়ন না করে এবং কয়েকটি লাইসেন্স ছাড়াই পণ্য বিক্রয় ও বিতরণ করছিল। গত বুধবার সরেজমিন এসব অনিয়ম দেখতে পান সংস্থার মাঠপর্যায়ের কর্মকর্তারা। এ কারণে চট্টগ্রামের বিচারিক হাকিম আদালতে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|