মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুর রাজ্জাক খুন হওয়ার দুই দিন পর গতকাল সোমবার শশীভূষণ থানায় মামলা হয়েছে। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, নিহত ব্যক্তির স্বজনেরা কেউ মামলা না করায় ঘটনাস্থল হাজারীগঞ্জ ইউনিয়নের গ্রামপুলিশ মফু আলম চৌকিদার বাদী হয়ে হত্যা মামলা করেছেন। বাদী কোনো আসামির নাম উল্লেখ করেননি। তদন্ত সাপেক্ষে যাঁদের পাওয়া যাবে, তাঁদের আসামি করা হবে। আবদুর রাজ্জাককে গত শুক্রবার রাতে হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারের কাছে দুর্বৃত্তরা এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে ফেলে যায়। পুলিশ রাজ্জাককে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।