মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে আগুনে গৃহবধূর শরীর ঝলসে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে। গত রোববার রাতে ভুক্তভোগী গৃহবধূ তপতী রানী দাসের মা সানজিলা রানী দাস কালিয়াকৈর থানায় মামলাটি করেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শনিবার রাতে তপতীর (২২) শরীরে তাঁর স্বামী কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ ওঠে। আগুনে তাঁর শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তিনি কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংজুরী গ্রামের পরেশ রঞ্জন গুপ্তর মেয়ে। কালিয়াকৈর থানার ওসি আবদুল মোতালেব মিয়া বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।