প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে প্রচারের অভিযোগে গতকাল বুধবার নাজমুল বাহার চৌধুরী নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিদুয়ানুল হক এই মামলা করেন। এ ব্যাপারে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে বিভিন্ন সময়ে নাজমুলের ফেসবুক আইডি থেকে প্রচার করা হয়েছে। লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী বলেন, যাঁরা প্রধানমন্ত্রীসহ বিভিন্ন ব্যক্তির ছবি বিকৃত করে ফেসবুকে প্রকাশ করেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে নাজমুল বাহার চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।