মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার পুড়াখালী গ্রামের কৃষক কামাল হোসেন মোল্লাকে (৩৮) হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত কামালের স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে গত শনিবার রাতে আটজনকে আসামি করে অভয়নগর থানায় মামলাটি করেন। বিরোধপূর্ণ জমির আমগাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে শনিবার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কামাল হোসেন মোল্লাকে হত্যা করা হয়। এ সময় বাধা দিতে গিয়ে নিহত কামালের বাবা আবদুল মালেক মোল্লা (৭০) ও স্ত্রী রাজিয়া বেগম (২৮) গুরুতর আহত হন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।