প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের মেন্দিবাগ এলাকায় প্রবীণ রাজনীতিবিদ সৈয়দ আবু নছরের বাসার দেয়াল ভাঙার চেষ্টার ঘটনায় কোতোয়ালি থানায় সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুশতাক আহমদসহ অজ্ঞাতপরিচয় ১৫-১৬ জনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ ওয়াকিল (২৩) ও হাসান (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ। তিনি বলেন, গত শনিবার ঘটনার পরপরই সৈয়দ আবু নছরের বড় ছেলে সৈয়দ নুরুজ্জামান তুহিন থানায় লিখিত অভিযোগ দেন।