মামলা, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ লাখ টাকার বেশি বিদ্যুৎ বিল বকেয়া ও অবৈধ সংযোগের দায়ে চট্টগ্রাম নগরের মাদারবাড়ি এলাকায় ১১টি মামলা করা হয় ও ১৮টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ চুরির দায়ে ছয়জনকে প্রায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বলেন, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের জন্য ছয়জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন, ১১টি মামলা ও সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।