প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের কালিয়ায় স্কুলছাত্র সৌরভ হত্যা মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে পরিবারটি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সৌরভ কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের শরিফুল মোল্যার ছেলে। সে কলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
ব্যাটারিচালিত যানবাহন ইজিবাইকের চালক শরিফুল মোল্যা বলেন, গ্রামের হিটু শেখের ছেলে শিমুলের সঙ্গে এলাকার একটি মেয়ের প্রেম ছিল। এ কথা ফাঁস করে দেওয়ায় ১ এপ্রিল বিকেলে হিটু শেখ, হাসান শেখ বাড়ি থেকে সৌরভকে ডেকে নিয়ে হত্যা করেন।