মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগে হওয়া মামলা তুলে নিতে বাদীর পরিবারকে আসামিপক্ষ হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মামলার বাদী দিপালী রানী দাসের স্বামী দুলাল চন্দ্র তালুকদার গত বৃহস্পতিবার ইউএনওর কাছে আবেদন করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৩ মার্চ সকালে ওই বিদ্যালয়ে ঢুকে বিদ্যালয়ের তৎকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি সর্বানন্দ তালুকদার ও তাঁর লোকজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপালী রানী দাস ও সহকারী শিক্ষক মনি রানী তালুকদারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেন।
এ ঘটনায় সর্বানন্দ তালুকদারসহ পাঁচজনকে আসামি করে দিপালী রানী গত বুধবার আদালতে মামলা করেন।