মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলার গালিমপুর গ্রামে কৃষক জহিরুল ইসলামকে (৩২) কুপিয়ে হত্যার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার রাতে তাঁর স্ত্রী রোজিনা আক্তার এ মামলা করেন। বৃহস্পতিবার রাতে বাজার থেকে ফেরার পথে দুর্বৃত্তরা জহিরুলকে কুপিয়ে হত্যা করে। এজাহার সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে আসামিরা জহিরুলকে হত্যা করে। ছয় বছর আগে একই উপায়ে জহিরুলের বাবা শামসুল হককেও কুপিয়ে হত্যা করা হয়েছিল। পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না।