প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগের কর্মী মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ শাহজাহানের আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এদিকে এ ঘটনায় গত বুধবার রাতে চরতি ইউনিয়নের দুরদুরি এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার পানি চরতি এলাকার মো. ইয়াছিন ওরফে খোকন (৪০) ও মো. কাইছার (২৮) এবং কক্সবাজারের মহেশখালীর মো. নুরুল আবছার (৩৫)।
আহত মোহাম্মদ ফারুকের করা মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে তিন-চারজনকে।
রোববার রাতে দুরদুরির মৌলানা মালেকের পুকুরপাড় এলাকায় ফারুক ও শাহজাহান দুর্বৃত্তদের গুলিতে আহত হন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদ উদ্দিন খন্দকার মামলা ও গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।