মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে দুর্বৃত্তের গুলিতে ইসকন সভাপতি ডা. বীরেন্দ্র নাথ রায় (৬৪) আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। তাঁর ছেলে কমল চন্দ্র রায় বাদী হয়ে গতকাল বুধবার চিরিরবন্দর থানায় অজ্ঞাতনামা কয়েক ব্যক্তির বিরুদ্ধে এ মামলা করেন। ডা. বীরেন্দ্র আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত (ইসকন)-এর দিনাজপুর জেলা কমিটির সভাপতি।
চিরিরবন্দর থানার ওসি মো. আনিছুর রহমান বলেন, অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে।
গত ৩০ নভেম্বর রাত ১১টায় উপজেলার রানীরবন্দরে ইছামতি কলেজ মোড়সংলগ্ন এলাকায় দুই সন্ত্রাসী বীরেন্দ্রনাথকে পেছন থেকে গুলি করে। তাঁকে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরের দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার করে তাঁর শরীর থেকে একটি বুলেট বের করা হয়।