প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে স্কুলছাত্র মঈন উদ্দিনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার বিকেলে নিহতের বাবা বিল্লাল হোসেন ছয়জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। এ ঘটনায় মামলার প্রধান আসামি রক্সি নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সকালে মুঠোফোন চুরির ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে রডের আঘাতে আহত হয় মঈন উদ্দিন (১৪)। পরে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। মঈন উদ্দিন স্থানীয় আলীজান উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। নরসিংদী সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।