মামলা দায়ের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমারে প্রকাশ্যে সন্ত্রাসী হামলার অভিযোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তিভিত্তিক কর্মচারী জাবেদুল ইসলামের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ডোমার থানায় ডায়েরিটি করেন হামলার শিকার উপজেলা সদরের ছোটরাউতা গ্রামের গোলাম কুদ্দুছ। পিডিবির ডোমার বিদ্যুৎ বিভাগে জাবেদুলের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কথা বলায় ওই হামলা চালানো হয় বলে জানান গোলাম কুদ্দুছ। এ ব্যাপারে জাবেদুল ইসলাম বলেন, হামলার ঘটনা ঘটেনি। ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।