প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রকে মারধর করে সেই দৃশ্য সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছেড়ে দেওয়ার ঘটনায় থানায় মামলা করতে গেলে মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই ছাত্রের বাবা গত সোমবার মামলাটি করতে থানায় যান।
অভিযোগ সূত্রে জানা যায়, মারধরের শিকার উপজেলার রায়গঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের ছাত্র গোলাম কিবরিয়ার বাবা শফিকুল ইসলাম গত সোমবার থানায় মামলা করতে গেলে তা গ্রহণ করা হয়নি।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, ‘শিশুদের মারামারি নিয়ে আমাদের মাথাব্যথা নেই। এটা স্কুলের বিষয়। স্কুল কর্তৃপক্ষ ঘটনার পরই তাদের স্কুল থেকে বহিষ্কার করেছে।’