মামলা নিতে ওসিকে হুমকি, ভুয়া বিচারপতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতির পরিচয় দিয়ে প্রতারণা এবং মানিকগঞ্জের সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকির অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে ভুয়া বিচারপতি পরিচয়দানকারী ফারুক খানকে (৪০) গ্রেপ্তার করা হয়। তিনি দিনাজপুরের নিউ টাউন এলাকার জাবেদ খানের ছেলে। গ্রেপ্তার অন্য দুজন হলেন সিঙ্গাইর উপজেলার চর আজিমপুর গ্রামের আকবর হোসেন মুন্সি (৪০) ও আঙ্গারিয়া গ্রামের জিল্লুর রহমান দেওয়ান (৪৫)।
৫ মার্চ সিঙ্গাইর বাজারের আকবর হোসেনের চালের আড়তে মারামারি হয়। এতে আকবরসহ তিনজন আহত হন। আকবরের ভাই আকরাম হোসেন জনৈক শহিদ ও তাঁর লোকজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ৯ মার্চ জিল্লুর রহমান ও আকবর হোসেন থানায় দুটি এজাহার দেন।