মামলা, পুলিশ মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামে সর্বজনীন শ্রীশ্রী গোবিন্দ মন্দির ও তাঁর সেবায়েতের বাড়ি দখলের চেষ্টার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে গত শনিবার রাতে শরণখোলা থানায় একটি মামলা হয়েছে।
সেবায়েত দ্বিজেন্দ্রনাথ হালদার মামলাটি করেন। ওই মন্দির ও বাড়িতে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
দ্বিজেন্দ্রনাথ হালদার এজাহারে বলেন, হামলাকারীরা মন্দিরের দানবাক্স থেকে আনুমানিক ১০ হাজার টাকা, তাঁর ঘরের শোকেস থেকে ৫৬ হাজার ৬১৫ টাকা, দুই ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ৫০ হাজার টাকার মালামাল লুট করে এবং বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার আর্থিক ক্ষতিসাধন করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও শরণখোলা থানার এসআই মনিরুল কবির বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার বেশ কিছু সত্যতা পেয়েছি। বাদীর নিরাপত্তার জন্য বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।’
এদিকে শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামে মন্দির ও সেবায়েতের বসতবাড়িতে হামলা, লুটপাট ও জমি দখলের চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাগেরহাট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদ্যাপন পরিষদ ও জাতীয় হিন্দু সমাজসংস্কার সমিতি।