প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর মনোহরদীতে কলেজছাত্র মোশারফ হোসেনের মৃত্যুর ঘটনায় অভিযোগ দায়েরের তিন দিনেও মামলা রেকর্ড করেনি পুলিশ। অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আট দিন চিকিৎসা নেওয়ার পর ২২ সেপ্টেম্বর মোশারফ মারা যান। অভিযোগ রয়েছে, ঈদের পরদিন ঘুরতে যাওয়ার পর চার সহপাঠী জোরপূর্বক নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোয় মোশারফ অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় রোববার মোশারফের বাবা শাজাহান মিয়া অভিযোগ দায়ের করেন। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত মামলাটি পুলিশ রেকর্ড করেনি। মনোহরদী থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নরসিংদী প্রতিনিধি