মামলা হয়নি, আটকও নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামীর মৃত্যুর খবর শুনে মূর্ছা যান ব্যবসায়ী শ​িরফ হোসেনের স্ত্রী আলপনা ইয়াসমিন। মেয়েকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁর মা। গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জ​রুরি বিভাগ থেকে তোলা ছবি l প্রথম আলো

রাজধানীর খিলগাঁওয়ের শান্তিপুরে ছিনতাইকারীদের গুলিতে শরিফ হোসেন ওরফে সায়মন (৩২) নিহত হওয়ার ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনায় জড়িত কাউকে আটকও করতে পারেনি পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে শরিফের বাবা ইসরাইল হোসেন (৫৫) গুলিবিদ্ধ হন। গতকাল রাতেই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) তাঁর অস্ত্রোপচার করা হয়েছে।

অস্ত্রোপচার করে একটি গুলি বের করা হয়েছে। তাঁর শরীরে থাকা আরও তিনটি গুলি বের করতে আবার অস্ত্রোপচার করা হবে বলে চিকিত্সকেরা জানিয়েছেন।
এ ব্যাপারে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক প্রথম আলোকে বলেন, ছিনতাইকারীদের আটক ও টাকা উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় শরিফের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ মামলা করেনি।

শরিফের স্বজনেরা জানান, আজ ঢাকা মেডিকেল কলেজ মর্গে শরিফের ময়নাতদন্ত শেষে লাশ বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হবে। পরে বাবার ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহ দাফন করা হবে।