মামলা হয়নি, গ্রেপ্তারও নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মগবাজারের মধুবাগে গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। খুনের সঙ্গে জড়িত কাউকে সন্দেহও করতে পারেনি পুলিশ।

গত মঙ্গলবার সন্ধ্যায় মধুবাগের উজ্জীবন গলির একটি বাসায় ডলি রানী বণিক (৪৫) নামে ওই গৃহবধূর লাশ পাওয়া যায়। স্বজনদের দাবি, এ সময় বাসায় কেউ ছিলেন না। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার মধ্যরাতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। গতকাল বিকেলে ময়ানতদন্ত শেষে সংশ্লিষ্ট এক চিকিৎসক নাম না প্রকাশের শর্তে বলেন, ডলি রানীর গলায় গভীর ক্ষত ছিল। ক্ষত দেখে চিকিৎসক নিশ্চিত করেছেন, এটি হত্যাকাণ্ড।