মামলা হয়নি তিন দিনেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামে যুবলীগের নেতা জয়নাল আবদীন হত্যার ঘটনায় তিন দিনেও মামলা হয়নি।
গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা জয়নাল আবদীনকে গুলি করে হত্যা করে।
ফেনী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার রাত নয়টা পর্যন্ত জয়নাল হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশকে জানানো হয়েছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় দুর্বৃত্তদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তবে অটোরিকশার চালককে গ্রেপ্তার করা যায়নি। অটোরিকশার চালককে গ্রেপ্তার করা গেলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে জানা যাবে।