মামলা হয়েছে ঠিকাদারের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Untitled-6ttt
Untitled-6ttt

শাহজাহানপুর রেল​ কলোনিতে পানির পাম্প বসানোর কাজ চলছিল। কাজের অংশ হিসেবে ঠিকাদার প্রতিষ্ঠান এস আর হাউস যে গভীর পাইপটি স্থাপন করেছিল তার মুখে কোনো নিরাপত্তামূলক ঢাকনা ছিল না। শুক্রবার বিকেলে খেলতে গিয়ে ওই পাইপে পড়ে গিয়েই মৃত্যু হয় অবুঝ শিশু জিহাদের। এই মর্মান্তিক ঘটনায় জিহাদের বাবা নাসিরউদ্দিন ফকির বাদী হয়ে শনিবার রাতে শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এই মামলায় আসামি করা হয়েছে পানির পাম্পের ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসআর-এর স্বত্ত্বাধিকারী আবদুস সালাম। রেলওয়ের জ্যেষ্ঠ-সহকারি উপ-প্রকৌশলী জাহাঙ্গীর আলমকে। মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা ও বিপজ্জনকভাবে গভীর পা​ইপের মুখ খোলা রাখার কথা উল্লেখ করা করা হয়েছে।
শিশু জিহাদের মৃত্যুজনিত কারণে এই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক হিমাংশু চন্দ্র সূত্রধর।