মামলায় আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দোভাগী গ্রামে তৃতীয় শ্রেণির ছাত্রী লতিফা খাতুন ও আঁখি আক্তারের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় লতিফা খাতুনের বাবা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ দুই নারীকে আটক করেছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, পুলিশ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দোভাগী গ্রামের আরিফের স্ত্রী আসনারা বেগম (৩০) ও আনারের স্ত্রী আক্তারা বেগমকে (২৫) আটক করেছে। ওসি আরও জানান, এরা সরাসরি হত্যার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।