মামলার বাদীকে হত্যার চেষ্টা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামে মা-মেয়েকে হত্যা মামলার বাদীর প্রাণনাশের চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাদী রুহুল আমীন কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এজাহার ও বাদীর পরিবার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩০ মার্চ রাতে পাবুর গ্রামে মৃত মিয়ার উদ্দিনের স্ত্রী সূর্যবানু (৮০) ও মেয়ে মাফিয়া আক্তারকে (৫০) ঘরের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। মা ও বোন খুন হওয়ার ঘটনায় রুহুল আমীন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কাপাসিয়া থানায় মামলা করেন। মামলার পর থেকে এলাকার চিহ্নিত দুই যুবক পলাতক। গত ২৪ মার্চ রাত সাড়ে ১০টায় বাড়ির পূর্ব পাশে দাইবাড়ি এলাকার রাস্তায় স্থানীয় একজন রুহুলকে হত্যার চেষ্টা চালান। এর আগেও একাধিকবার তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ২৬ মার্চ কাপাসিয়া থানায় জিডি করেন রুহুল।

রুহুল আমীনের স্ত্রী মজিদা বলেন, ‘আমরা এখন খুনিদের ভয়ে রাতে ঘর থেকে বের হতে পারছি না। শাশুড়ি ও ননদ হত্যার বিচার চাই আমি।’

থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া হত্যা মামলায় যেন দ্রুত প্রতিবেদন দেওয়া হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।