মামলার বাদীর ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে করা মামলার বাদী ইমরান হোসেনের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শাহজাহানপুর রেলওয়ে কলোনির মাঠে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইমরান হোসেন অভিযোগ করেন, রাতে বাসায় ফেরার পথে শাহজাহানপুর রেল কলোনির মাঠে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা লাঠিসোঁটা দিয়ে তাঁকে বেধড়ক পেটায়। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করায় তাঁর ওপর হামলা চালানো হয়েছে।
গত ২৭ আগস্ট রাতে দুর্বৃত্তরা পূর্ব রাজাবাজারের ভাড়া বাসায় ঢুকে স্ত্রী ও স্বজনদের ভিন্ন কক্ষে আটকে রেখে ফারুকীকে গলা কেটে হত্যা করে।