প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গারো কিশোরীকে ধর্ষণের ঘটনায় করা মামলা দায়েরের ১২ দিনেও পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
এজাহারের বিবরণ অনুযায়ী, উপজেলার সদর ইউনিয়নের ওই গারো কিশোরী (১৩) গত ৩১ ডিসেম্বর রাতে বাড়ি থেকে বের হয়ে পাশের একটি মন্দিরে যাচ্ছিল। ওই সময় স্থানীয় রমজান আলী ও গিয়াস উদ্দিন ওরফে গেসু কিশোরীকে ধরে সীমান্তবর্তী নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে তারা কিশোরীকে ধর্ষণ করে। কিশোরীর মাথায়ও আঘাত করে তারা। কিশোরীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিয়া বলেন, ‘অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি, দ্রুত তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’