সাতক্ষীরার কলারোয়ায় কলেজশিক্ষকের বাসায় বোমা হামলার ঘটনায় মামলা হয়েছে। ওই শিক্ষকের বড় ভাই মতিয়ার রহমান গত বৃহস্পতিবার রাতে কলারোয়া থানায় মামলটি করেছেন। এতে তাঁদের আরেক ভাই ও তাঁর ছেলেকে আসামি করা হয়েছে।
এদিকে, বোমা হামলায় দগ্ধ কলেজশিক্ষক খলিলুর রহমানের স্ত্রী ঝরনা বেগম (৩৫) এবং দুই ছেলে তানভীর রহমান (১২) ও আসাদ হোসেনকে (৭) বৃহস্পতিবার রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
সাতক্ষীরায় শিক্ষকের বাসায় পেট্রলবোমাকলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের শিক্ষক খলিলুরের ঘরে গত বুধবার রাতে কে বা কারা পেট্রলবোমা হামলা চালায়। এ ঘটনায় খলিলুরের বড় ভাই বাদী হয়ে তাঁর মেজো ভাই তবিবুর রহমান, তাঁর স্ত্রী মঞ্জুয়ারা খাতুন, ছেলে সোহাগ হোসেন, একই উপজেলার জালালাবাদ গ্রামের জাহিদ হোসেন ও সাতক্ষীরার সদর উপজেলার কাথণ্ডা গ্রামের সবুজ হোসেনকে আসামি করে মামলা করেছেন। মামলায় খলিলুর রহমানের সঙ্গে তবিবুরের জমি নিয়ে বিরোধ আছে বলে উল্লেখ করা হয়েছে। মামলার আগে আটক তবিবুরকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।