মারধর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কাশিয়ানী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পোস্টার ঝোলানোর সময় আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের হামলায় মো. তপু শেখ (৩২) নামের একজন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ইউনিয়নের পিঙ্গুলিয়া গ্রামের মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহত তপুকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা আমার কর্মীদের মারধর করাসহ বিভিন্নভাবে হয়রানি করছেন। এ ব্যাপারে আমি প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছি।’ তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী মশিউর রহমান খান বলেন, ‘আমার কোনো সমর্থক তপুকে মারেনি। তিনি সকালে আমার ব্যাজ লাগানোয় এক শিশুকে থাপ্পড় মারেন। এ জন্য এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তপুকে ধাওয়া দিয়েছিল।’