মারধরে শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দারুস সালাম এলাকায় কয়েকজন কিশোর-তরুণ মিলে ১০ বছরের একটি শিশুকে পিটিয়ে হত্যা করেছে। নিহত শিশুটির নাম আল আমিন। এ বিষয়ে শিশুটির বাবা দারুস সালাম থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ গতকাল রোববার পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
শিশুটির বাবা কামাল হোসেন জানান, শনিবার বিকেলে আল আমিন হরিরামপুরে তাদের বাসার সামনে খেলছিল। সম্প্রতি আল আমিনের মাথা ন্যাড়া করে দেওয়া হয়। খেলার সময় রনি নামে এক কিশোর দুষ্টামি করে আল আমিনের ন্যাড়া মাথায় বালু দিয়ে দেয়। এরপর আল আমিনও বালু ছুড়ে মারলে রনি ও তার সঙ্গে থাকা আরও চারজন তাকে মারধর করে। শনিবার সন্ধ্যার পরে অচেতন অবস্থায় আল আমিনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে মধ্যরাতে সে মারা যায়।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আল আমিনকে মৃত ঘোষণা করলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। পুলিশ খবর পেয়ে শনিবার গভীর রাতে বাসা থেকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। শিশুটির বাবা রনিসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মামলায় পাঁচ যুবককে আটক করা হয়েছে।