মারধরের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পূর্ব দক্ষিণভাগ গ্রামে গতকাল শনিবার সরস্বতী পূজার অনুষ্ঠানে কয়েকজন কিশোর ঢিল ছুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় রাজীব দাস (১৭) নামের এক কলেজছাত্র তাদের ধরতে গেলে তারা তাকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। আয়োজক ও পুলিশ সূত্রে জানা গেছে, ‘পূর্ব দক্ষিণভাগ সনাতনী সংঘ’ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে ওই গ্রামের বাসিন্দা সঞ্জিত দাসের বাড়ির সামনের মাঠে পূজার আয়োজন করা হয়। খবর পেয়ে বেলা তিনটার দিকে বড়লেখা থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।