মারধরের অভিযোগে রোকনউদ্দিনের বিরুদ্ধে জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক আইনজীবীর সহকারীকে মারধরের অভিযোগে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনজীবী সুদেব চন্দ্র নন্দীর ওই সহকারী গতকাল রোববার বিকেলে রাজধানীর শাহবাগ থানায় জিডিটি করেন।
জিডিতে বলা হয়, পূর্বশত্রুতার জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে রোকনউদ্দিন মাহমুদের সঙ্গে সুদেবের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রোকনউদ্দিন মাহমুদ কিল, ঘুষি ও লাথি মেরে সুদেবকে রক্তাক্ত জখম করেন। তাঁর চিৎকারে আশপাশের আইনজীবীরা এগিয়ে এলে তাঁদের সামনে রোকনউদ্দিন মাহমুদ সুদেবকে অকথ্য ভাষায় গালাগাল দেন এবং খুন করার হুমকি দেন।
শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জিডি হওয়ার সত্যতা নিশ্চিত করে গতকাল রাতে প্রথম আলোকে বলেন, এসআই মাহফুজুর রহমান ঘটনার তদন্ত করছেন।