মারধরের শিকার শিক্ষককে মামলা তুলে নিতে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বুড়াবাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী (দপ্তরি কাম প্রহরী) আবু সায়েমের হাতে মারধরের শিকার সহকারী শিক্ষক আবু হেনা মোস্তফা কামালের করা মামলা নথিভুক্ত করেছে পুলিশ। তবে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ওই শিক্ষক। সংবাদ সম্মেলন করে গতকাল মঙ্গলবার তিনি এ অভিযোগ করেন।

স্থানীয় ডাকবাংলো মাঠে গতকাল বিকেলে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহত শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল।

এ ব্যাপারে গতকাল রাতে আবু সায়েমের মুঠোফোনে যোগাযোগ করলে অন্য একজন ধরে বলেন, তিনি বাইরে গেছেন।