মারামারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষকতায় ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত প্রিমিয়ার ফুটবল লীগ খেলার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে এলাইট ক্লাব ৩-১ গোলে আবাহনী ক্রীড়া চক্রকে পরাজিত করে। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এলাইট ক্লাব দাবি করে, খেলা শেষে আবাহনী ক্রীড়া চক্রের একজন খেলোয়াড় তাদের খেলোয়াড়কে মেরেছেন। এ নিয়ে দুই পক্ষ প্রথমে বাগ্বিতণ্ডা পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও এলাইট ক্লাবের খেলোয়াড়েরা পুরস্কার না নিয়ে মাঠ ত্যাগ করেন।