মার্বেল খেলা নিয়ে হামলায় চারজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্বেল খেলাকে কেন্দ্র করে হামলায় গাজীপুরের কালীগঞ্জের বেরুয়া গ্রামে গতকাল বুধবার শিশুসহ চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত এক শিশু হলো বেরুয়া গ্রামের মালয়েশিয়া-প্রবাসী আবদুল মান্নানের ছেলে ইসতিহাক হাসান (৯)। আহত অন্য ব্যক্তিরা হলেন গ্রামের আবদুল মান্নানের মেয়ে সালেহা আক্তার (২২), কাতার-প্রবাসী পারভেজ হাসানের স্ত্রী শামীমা আক্তার (২৫) ও ওমান-প্রবাসী জামান মিয়ার স্ত্রী রাজিয়া বেগম (৩২)। হাসপাতালের চিকিৎসক আশীষ কুমার বণিক জানান, বেলা তিনটায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।