মালয়েশিয়াগামী আট ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার একটি আবাসিক হোটেল থেকে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়াগামী আট ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত একটায় তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ মিজান (২১), মো. সোহেল রানা (২৮), মো. কিরন মিয়া (২২), দুলাল মিয়া (২১), মো. ফালু (২৭), হারুন মিয়া (৩২), মো. রফিকুল ইসলাম (২৯) ও আহমদ হোসেন (২০)। তাঁদের বাড়ি নরসিংদী ও বাগেরহাটে।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সরকার জানান, এ ঘটনায় এক দালালের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের গতকাল মঙ্গলবার কক্সবাজার জেলা কারাগারে নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়েছে।