মালয়েশিয়াগামী আটজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের সুন্দরীপাড়া এলাকা থেকে মালয়েশিয়াগামী আট যাত্রী ও তিন দালালকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে রাজাখালী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক মীর মোহাম্মদের নেতৃত্বে তাঁদের আটক করা হয়। তবে আটক তিন দালালকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
আটক যাত্রীরা হলেন মো. হাছান, নব কুমার, দীন ইসলাম, আফিকুল ইসলাম, সালমান মিয়া, আসানুল হক, মতলব হোসেন ও ইকবাল। তাঁরা ব্রাহ্মণবাড়িয়া, যশোর, বগুড়া ও মাদারীপুর জেলার বাসিন্দা।
রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, পুলিশ ১১ জনকে আটক করেছিল। তবে ফাঁড়িতে আনার পর তিনজনকে ছেড়ে দিয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে মীর মোহাম্মদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।