মালামাল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ভালুকা থেকে লুট হওয়া একটি তৈরি পোশাক কারখানার ৪০ লাখ টাকার মালামাল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার তালতলা বাগবাড়িয়া এলাকা থেকে সেগুলো উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তজেলা ডাকাত দলের সাত সদস্য ও ডাকাতির কাজে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যান আটক করেছে পুলিশ।