মালামাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে অভিযান চালিয়ে ১১ লাখ টাকার ভারতীয় শাড়ি, থ্রিপিসসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার তলুইগাছা সীমান্তের কেড়াগাছি এলাকা থেকে ওই সব মালামাল উদ্ধার করা হয়। তলুইগাছা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার হাবিলদার হায়দার আলী বলেন, কেড়াগাছি দিয়ে ভারত থেকে শাড়ি, থ্রিপিস, প্যান্ট পিস, গাঁজাসহ বিভিন্ন মালামাল আসছে—এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় বিজিবি। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে পালিয়ে যায়। ওই মালামালের আনুমানিক মূল্য ১১ লাখ টাকা।