প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা শহরের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির গৃহকর্তা রেজাউল রশিদ বলেন, গত সোমবার গভীর রাতে চোরেরা তাঁর বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢোকে। একপর্যায়ে তারা বাড়ির সবাইকে অচেতন করে। এরপর আলমারি ভেঙে ২০ ভরি স্বর্ণালংকার, একটি ডিজিটাল ক্যামেরা ও ৫০ হাজার টাকা নিয়ে যায়। তিনি বলেন, চুরি হওয়া মালামালের মূল্য প্রায় ১২ লাখ টাকা। সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শেখ নাসির উদ্দীন বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি।’