প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর পৌরসভার চর কমলাপুরে এক পরিবারের চার সদস্যকে গত শনিবার রাতে অচেতন করে টাকা ও মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। ওই বাড়ির গৃহকর্তা মঞ্জুরুল ইসলাম বলেন, ‘কয়েক দিন আগে বাড়ি ভাড়া দেওয়া হয়। দ্রুত ওই ভাড়াটিয়ারা আমাদের সঙ্গে সখ্য গড়ে তোলে। গত শনিবার রাতে ভাড়াটিয়াদের দেওয়া খাবার খেয়ে আমি, আমার স্ত্রী রহিমা হক (৫০), ছেলে আদনান আহমেদ (২৮) ও মেয়ে ফারজানা হক (১৮) ঘুমাতে যাই। রোববার রাত নয়টার দিকে আমার চেতনা ফিরে এলে পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি প্রতিবেশীদের জানাই। ঘর থেকে সাত ভরি সোনার গয়না, ২০ হাজার টাকা ও তিনটি মুঠোফোন খোয়া গেছে।’